বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১১:০০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১১:০০:৩৬ পূর্বাহ্ন
মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটা বাংলাদেশে তাদের কার্যালয় খুলতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ই-কমার্স, অনলাইন ব্যবসা সম্প্রসারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে।
 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মেটার সঙ্গে আমাদের অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেখানে উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের অভাবে তিনি থাকতে পারেননি।’ মেটার সঙ্গে ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘তারা খুবই আগ্রহী। ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি, তাই এখানে একটি ফোকাল পয়েন্ট করার বিষয়ে কথা হয়েছে।’
 

সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) এবং ডিজিটাল হয়রানি প্রতিরোধ নিয়েও মেটার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে মেটা কাজ করতে চায়। বিশেষ করে দেশে যে ডিজিটাল হয়রানি হচ্ছে, তা কমাতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে তারা কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ই-কমার্স ও প্রযুক্তি খাতে সরকারের দেওয়া বাজেট বরাদ্দেরও প্রশংসা করেছে তারা।
 

ভবিষ্যতে মেটা বাংলাদেশের সংশ্লিষ্ট দলের সঙ্গে কাজ করবে এবং পর্যালোচনা করে ঢাকায় কবে নাগাদ কার্যালয় খুলবে, তা জানাবে বলেও জানান শামা ওবায়েদ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস

বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস