মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য

হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:৫৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:৫৮:০২ পূর্বাহ্ন
হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, সৌদি যুদ্ধবিমানগুলোকে প্রতিরক্ষামূলক অভিযানে আকাশে জ্বালানি সরবরাহ করবে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স (আরএএফ)।
 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের এসব কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরবের অনুরোধের পর প্রতিরক্ষামূলক এই ‘এয়ার-টু-এয়ার রিফুয়েলিং’ সহায়তায় সম্মতি দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই একটি আরএএফ ভয়েজার ট্যাংকার মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে কয়েক সপ্তাহের জন্য এই মিশন চালানোর পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পর্যালোচনা করা হবে।
 

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম আরও বলেন, ব্রিটেনের স্বার্থ এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ জ্বালানি ও নৌপথগুলো সচল রাখাও এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
 

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত আবারও তীব্র হয়েছে। হুতিরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। গত শনিবার রিয়াদকে লক্ষ্য করে চালানো একটি হামলা প্রতিহত করে সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ ছাড়া লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকেও তারা লক্ষ্যবস্তু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
 

চলতি মাসের শুরুতে হুতিরা ইয়েমেনের উপকূলীয় এলাকায় অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা ও লোহিত সাগরের কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। এতে ওই অঞ্চলের জাহাজ চলাচলের ওপর তাদের নজরদারির সক্ষমতা বেড়েছে।
 

হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় রিয়াদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ বাড়ায় সৌদি আরব এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, মিসর ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছিল। তবে যুক্তরাজ্যের নতুন এই সহায়তা মূলত প্রতিরক্ষামূলক এবং সময়সীমাবদ্ধ। লন্ডন হুতিদের এসব হামলার নিন্দা জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও নৌবাণিজ্য সচল রাখতে অংশীদারদের সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা

সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা