বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৮:৫০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৮:৫০:২২ অপরাহ্ন
একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

পারিবারিক ও ব্যক্তিগত সফরে বিদেশে অবস্থান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য (এমপি)। ১৭ দিনের এই বিশেষ সফরে এমপিদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যসহ মোট ৭১ জনের একটি প্রতিনিধিদল রয়েছে। এর মধ্যে অন্তত ২৫ থেকে ২৬ জন এমপি তাঁদের পরিবারের সদস্যদের সফরসঙ্গী করেছেন।
 

সফরের প্রাপ্ত সূচি অনুযায়ী, গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় তাঁরা প্রথম গন্তব্য মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে তিন দিন অবস্থানের পর ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং এরপর ফিলিপাইন ভ্রমণ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে তাঁদের। যাত্রা পথে বাহরাইনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে। এমপিদের এই বহরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং লেখক জিয়াউল হকও রয়েছেন।
 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ পূর্বনির্ধারিত একটি সফর এবং এর সঙ্গে দলীয় বা রাষ্ট্রীয় কোনো কর্মসূচির সম্পৃক্ততা নেই। সংসদ সদস্যরা নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত উদ্যোগে এই সফরে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় সবাই আলাপ-আলোচনা করে একসঙ্গে ভ্রমণের সিদ্ধান্ত নেন। এতে থাকা-খাওয়াসহ যাতায়াত ব্যবস্থাপনায় নানা সুবিধাও হয়। বিভিন্ন দেশ ঘুরে দেখার পাশাপাশি তাঁরা প্রবাসী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য মতবিনিময়ও করছেন।
 

এদিকে আট দফা দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচি চলমান থাকা অবস্থায় একসঙ্গে এতজন সংসদ সদস্যের বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ এই সফরের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন।
 

সমালোচনার জবাবে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমাদের সম্মানিত দলীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজে লংমার্চে ছিলেন। দলের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অন্য নেতারাসহ আমরা সবাই মাঠে সক্রিয় ছিলাম।’ তিনি আরও বলেন, মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। তাঁরা নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত ও প্রয়োজনেই সফরে গেছেন, যা খুবই স্বাভাবিক একটি বিষয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ