বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

৭দিনের ছুটি নিলেন গুলিবিদ্ধ মেডিকেল শিক্ষার্থীর সহপাঠীরা

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ১০:২০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ১১:১৩:৩৯ অপরাহ্ন
৭দিনের ছুটি নিলেন গুলিবিদ্ধ মেডিকেল শিক্ষার্থীর সহপাঠীরা
আলোচিত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে শিক্ষকের গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে ক্লাস বর্জন করা শিক্ষার্থীরা আজ ক্লাসে ফেরে। এরপর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আবার সাতদিনের ছুটি নিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন চৌধুরী।

কলেজের তৃতীয় বর্ষের একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের চোখের সামনে সহপাঠীর ওপর এমন ঘটনা ঘটে যাওয়ায় আমরা সবাই বড় ভেঙে পড়েছি। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। বিধায় মনটাকে একটু ভালো করে আহত সহপাঠীকে সুস্থ করে তার পর তাকে সঙ্গে নিয়েই আমরা ক্লাসে ফিরতে চাই। তাই কলেজের অধ্যক্ষের কাছে তৃতীয় বর্ষের সবাই মিলে সাত দিনের ছুটির আবেদন করলে তিনি সেটি মঞ্জুর করেছেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন চৌধুরী বলেন, আমরা গতকাল দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে বসেছিলাম। তাদেরকে বুঝিয়েছি যে, ক্লাস না করলে তাদেরই পড়াশোনার ক্ষতি হবে। এবং অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। একদিকে তাকে আদালত কারাগারে পাঠিয়েছেন, অন্যদিকে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরপর তারা ক্লাসে ফিরেছিল।

তিনি বলেন, আজ তারা ক্লাস শুরু করে। এরপর তারা জানায়, তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। এরজন্য সবাই আগামী এক সপ্তাহের জন্য ছুটি চায়। পড়ে তৃতীয় বর্ষের ৬৫ জন শিক্ষার্থীরই এক সপ্তাহের ছুটি মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুমে ভাইভা চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে শিক্ষক রায়হান অস্ত্র বের করে গুলি চালান। গুলিটি কলেজের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তমালের পায়ে বিদ্ধ হয়। 
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে।

অভিযুক্ত রায়হান শরিফ কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক। গুলির এই ঘটনার পর তার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা। কলেজের ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক তাদের রাতে ভিডিও কল দিতেন এবং তার কাছে যেতে বলতেন।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু