বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ

রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:৪৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:৪৬:১২ পূর্বাহ্ন
রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে দেশে ফেরাতে সরকার পদক্ষেপ নেবে। রায়ের আনুষ্ঠানিক অনুলিপি (কপি) হাতে পেলেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের ভারত থেকে ফিরিয়ে আনতে কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের এ কথা জানান।
 

গত মঙ্গলবার জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত সব আসামিই বর্তমানে পলাতক। তবে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, তাঁরা প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন।
 

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রায় তো মঙ্গলবার হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যখন কাগজপত্র হাতে পাবে, তখন আমাদের যা যা করা দরকার, ভারত সরকারের সঙ্গে আমরা তা-ই করব। প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা নেবে সরকার।’
 

এদিকে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর ব্যাপারে সর্বশেষ গত ২০ জুলাই ভারতকে নোট ভার্বাল (কূটনৈতিক পত্র) পাঠায় ঢাকা। তবে বারবার তাগাদা দিলেও দিল্লির কাছ থেকে সুস্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী।
 

শামা ওবায়েদ বলেন, ‘ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো উত্তর আমরা পাইনি। যে উত্তরটা পেয়েছি, তা হলো তাদের দিক থেকেও হয়তো একটি আইনি প্রক্রিয়া আছে। তবে বাংলাদেশের মাটিতে তাঁদের ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শহীদ হাদির খুনিরা সেখানে কারারুদ্ধ অবস্থায় আছেন, তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে।’
 

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের প্রত্যর্পণ চেয়ে চিঠি দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর বিএনপি সরকার গঠনের পর গত এপ্রিলে সেই প্রক্রিয়া এগিয়ে নিতে আরও এক দফা চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ

হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ