সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডা-ইইউর নতুন জোট তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে কী পদক্ষেপ নেবে পুলিশ? রাশিয়া ইস্যুতে সংযত থাকতে ন্যাটোভুক্ত দেশগুলোকে পেন্টাগনের পরামর্শ শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে কাজ শুরু: শ্রমমন্ত্রী ‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’: শফিকুর রহমান আজ এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের

৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৪৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৪৪:০০ অপরাহ্ন
৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
সত্যম চক্রবর্তী, নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। এ সময় ইউএনওর বদলির দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

কর্মসূচিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও বিকাশ ব্যাহত হচ্ছে।

তাঁরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই। একই সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করা জরুরি।

কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর; নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা; বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ; বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা; বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁদের বক্তব্য শোনেন এবং দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

ইউএনও এন.এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

এর আগে গত ১৬ আগস্ট একই দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মসূচির এক মাসের মাথায় বুধবার ফের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

অংশগ্রহণকারীরা বলেন, বিদ্যালয়ের জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির দাবিগুলো শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট। এসব বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ চান তাঁরা।

কর্মসূচিতে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক