বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১২:৩৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১২:৩৯:১৪ অপরাহ্ন
মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির খনিজ সম্পদ ও বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচির ক্ষেত্রে এই আবিষ্কারকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে গালফ বিজনেসের প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এ তথ্য নিশ্চিত করেছেন।


সৌদি কর্মকর্তাদের তথ্যমতে, মদিনায় শনাক্ত হওয়া খনিজ পদার্থে ইউরেনিয়ামের পাশাপাশি বিরল মৃত্তিকা উপাদানও (রেয়ার আর্থ এলিমেন্ট) রয়েছে। বর্তমানে বিশ্বে উন্নয়নের পর্যায়ে থাকা উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলোর মধ্যে এটি অন্যতম বলে দাবি করেছে দেশটি।


২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে বৈচিত্র্য আনার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে তেলনির্ভরতা কমিয়ে খনিজ খাতের সম্প্রসারণ এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব হলে মদিনার এই আকরিক সৌদির পারমাণবিক জ্বালানির অভ্যন্তরীণ উৎস হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ফলে পারমাণবিক জ্বালানির কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে।


মূলত অভ্যন্তরীণ বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার ও কার্বন নিঃসরণ কমাতে চায় সৌদি আরব। এ লক্ষ্যে ইউরেনিয়ামের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লিথিয়ামসহ অন্যান্য খনিজের সন্ধানেও কয়েক বছর ধরে ব্যাপক ভূতাত্ত্বিক অনুসন্ধান চালাচ্ছে দেশটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক