বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন

ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৫:০১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া চার পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে কয়েকজন পুলিশ সদস্য জুয়া খেলছিলেন। এমন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হলেও দুজন পালিয়ে যান।
 

গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া পুলিশ সদস্যরা হলেন—ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল মো. সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায়, কনস্টেবল মো. আলমগীর কবির এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান। অন্যদিকে অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এএসআই মো. আতাউর রহমান এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম পালিয়ে যান। এই ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) লিখন হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
 

পুলিশ জানায়, ওই জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একাধিক স্মার্টফোন এবং ঘটনাস্থলের পাশ থেকে চারটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
 

মামলার তদন্ত কর্মকর্তা ও ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধী যে-ই হোন না কেন, তাঁকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক দুজনকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে