বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩১:৫৮ পূর্বাহ্ন
নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি নামের ১০ বছর বয়সী এক শিশুর টুকরো করা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 

নিহত কামরুন্নাহার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল কামরুন্নাহার। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশে যায় সে। এরপর আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে শিশুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।
 

শিশুটির সন্ধানের দাবিতে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন স্বজন ও সহপাঠীরা। এর এক দিন পরই আজ সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 

নিহত শিশুটির বাবা কামাল প্রামাণিক বলেন, ‘কারা আমার মেয়েকে হত্যা করে এত বড় সর্বনাশ করল, তা জানতে চাই। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’ পাবনা সদর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, সেই রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক