বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা

মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৩:০৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৩:০৯:৩৬ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ ঘটে।
 

জানা যায়, আজ দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির প্রবেশপথে দুর্বৃত্তরা ককটেলটি ছুড়ে মারে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে, সে বিষয়ে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
 

এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
 

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
 

গত ১৮ আগস্ট এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। গতকাল সোমবার আদালত এই রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও

৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও