শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

সৌদি আরবে বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানির ফাঁসি

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৭:৪৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ১১:১৩:১১ অপরাহ্ন
সৌদি আরবে বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানির ফাঁসি
সৌদি আরবে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি প্রবাসী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি। মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছিল। তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। গুরুতর আহত ওই বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবে নিহত ওই বাংলাদেশি ও অভিযুক্ত পাঁচ পাকিস্তানির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং হত্যাকাণ্ডের মোটিভও জানানো হয়নি।

এ ঘটনায় তদন্ত শুরু হলে পাঁচ পাকিস্তানিকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা আবেদন করলে সর্বোচ্চ আদালত সেটি খারিজ করে দেন।
সৌদি আরবে মানুষ হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আরশাদ আলী দিবর, মোহাম্মদ ইসমাইল, আবদুল মজিদ, হাজি নুরউদ্দিন এবং আবদুল গাফফার মোহাম্মদ সোমা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি