সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৪৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৪৪:০৭ অপরাহ্ন
৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা

প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এসব উপজেলার সব কটি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, উপনির্বাচন থাকায় প্রথম ধাপে ঠাকুরগাঁও জেলায় ভোট হচ্ছে না, জেলাটি দ্বিতীয় ধাপের অন্তর্ভুক্ত থাকবে। সব মিলিয়ে মোট সাতটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
 

নির্বাচন কমিশনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। এ ছাড়া ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং সর্বশেষ ২৭ মে সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন বিস্তারিত আলোচনা করবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী প্রস্তুতির তৃতীয় ধাপে দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপে বসবে ইসি।
 

এর আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনি কাঠামোর বিষয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যমান আইনে নতুন কোনো সংশোধন না এলে বর্তমান আইনেই নির্বাচন পরিচালনা করা হবে। এতে নির্ধারিত সময়ে ভোট আয়োজনে কোনো আইনি বা কার্যগত জটিলতা তৈরি হবে না।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি