সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৩:৩২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৩:৪৬:২৫ অপরাহ্ন
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত পাসপোর্ট সেবাকেন্দ্র এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর (ইএসকেএল) প্রাঙ্গণে আকস্মিক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চালানো এ অভিযানে সেবা নিতে আসা বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আটক হয়েছেন। বৈধ নথিপত্র সচল করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এসে খোদ সেবাকেন্দ্রের প্রবেশমুখ থেকে আটকের ঘটনায় সাধারণ প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকারের চলমান কঠোর ইমিগ্রেশন অভিযানের অংশ হিসেবে এ আকস্মিক তল্লাশি চালানো হয়। পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্টের আবেদন কিংবা ট্রাভেল পাসের মতো জরুরি সেবা নিতে আসা প্রবাসীদের এভাবে আটকের বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেরই বৈধ ভিসা রয়েছে, যাঁরা কেবল পাসপোর্ট নবায়ন করতে সেখানে গিয়েছিলেন। তবে অভিযানে ঠিক কতজন আটক হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
​মালয়েশিয়ায় বসবাসরত সাধারণ বাংলাদেশিরা বলছেন, অনেক কর্মীই নিয়োগকর্তার অবহেলা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে সময়মতো ভিসা বা পাসপোর্ট নবায়ন করতে পারেন না। বৈধ হওয়ার আশায় হাইকমিশন নির্ধারিত সেবাকেন্দ্রে এসেও যদি তাঁদের নিরাপত্তার নিশ্চয়তা না থাকে, তবে প্রবাসীরা কোথায় যাবেন—এমন প্রশ্ন তুলেছেন তাঁরা। সেবাকেন্দ্রের মতো জায়গায় এ ধরনের অভিযান গভীর ভাবনার ও চরম উদ্বেগজনক বিষয় বলে মনে করছেন প্রবাসীরা।
 
​এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ প্রবাসীরা বলছেন, সেবাকেন্দ্রগুলোতে নির্বিঘ্নে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া উচিত। সেখানে এ ধরনের অভিযান বন্ধে বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করার দাবি জানিয়েছেন তাঁরা। আইনি জটিলতায় পড়া প্রবাসীরা যাতে কোনো হয়রানি বা আতঙ্ক ছাড়া পাসপোর্ট-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর