সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১০:৩২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১০:৩২:৩৭ পূর্বাহ্ন
ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি ইতালিতে তাঁর ওপর হওয়া হামলা, পুলিশের ভূমিকা এবং আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত কথা বলেন। বিমানবন্দরে বাঁধনকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তাঁর বাবা প্রকৌশলী আমিনুল হক।
 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালিতে হামলার ঘটনার পর সেখানকার পুলিশের ভূমিকার প্রশংসা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ঘটনার পর ইতালির পুলিশ তাঁকে ২৪ ঘণ্টা সুরক্ষা দিয়েছে। তারা সব সময় তাঁর সঙ্গে ছিল। গত ৮ সেপ্টেম্বর তিনি সেখানে একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ তাঁকে আইনি প্রক্রিয়ায় যথেষ্ট সাহায্য করেছে। এ ছাড়া ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও জানান তিনি।
 

হামলার ভয়াবহতা তুলে ধরে বাঁধন বলেন, হামলাকারীরা দূর থেকে শুধু গালি, স্লোগান দেওয়া বা পানি মেরেই ক্ষান্ত হয়নি, তারা তাঁর গায়ে হাত তুলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই আক্রমণ করেছে, তারা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে এবং প্রবাসে নিজেদের অবস্থান অনিরাপদ করে তুলছে।
 

প্রবাসীদের অন্ধভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করার আহ্বান জানান এই অভিনেত্রী। তিনি বলেন, দলের বড় নেতাদের উসকানিমূলক অডিও-ভিডিও বার্তায় প্রভাবিত হয়ে প্রবাসীরা নিজেদের ক্ষতি করছেন। নেতারা নিরাপদে থাকলেও সাফার করবে সাধারণ প্রবাসীদের পরিবার। মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা দেশে টাকা পাঠান, তাই অন্যের কথায় প্রভাবিত হয়ে এসব বর্বরতা থেকে তাঁদের বিরত থাকার অনুরোধ করেন বাঁধন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর