সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১০:২৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১০:২৮:১০ পূর্বাহ্ন
আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ তাদের কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। মোট দুটি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের দেশের শ্রম আইন, শ্রম বিধিমালা এবং কারখানার এইচআর কমপ্লায়েন্স বিষয়ে ভালো জ্ঞান থাকা আবশ্যক।
 

নির্বাচিত প্রার্থীদের কুমিল্লা ও নরসিংদী কারখানায় (অফিসে) নিয়োগ দেওয়া হবে। পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব ভাতা এবং অর্জিত ছুটির বিনিময়ে অর্থ। পাশাপাশি প্রাণ-আরএফএলের আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধাও পাবেন কর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর