সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১০:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১০:২৪:৫৩ পূর্বাহ্ন
দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির

কুমিল্লার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের আগামী দিনের নেতৃত্বে মূল্যায়নের জোর দাবি জানানো হয়।
 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশনায় এবং থানা আহ্বায়ক কমিটির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. মাসুদ রানা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া।
 

সভায় তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, সুদিনে নয়, দলের দুঃসময়ে যাঁরা মামলা-হামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনের পাশে থেকেছেন, আগামী দিনের নেতৃত্বে তাঁদের মূল্যায়ন করা প্রয়োজন। ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেওয়া সবাইকে সুযোগসন্ধানী বলা ঠিক না হলেও দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সুদিনে এসে সুবিধা নেওয়ার প্রবণতার মধ্যে পার্থক্য অবশ্যই বিবেচনায় রাখা উচিত।
 

ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর প্রভাব নয়; বরং ত্যাগ, শ্রম, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলে গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানান নেতা-কর্মীরা। একই সঙ্গে নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
 

সভায় বক্তব্য দেন বিএনপি নেতা মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া, মো. হুমায়ুন আহমেদ, দেলোয়ার মাস্টার, মো. জাকির হোসেন মোল্লা, মো. সুমন খন্দকার, মো. শামীম সরকার, মো. সিদ্দুর রহমান, মো. মোস্তফা মোল্লা, মো. শাহ-আলম, আবদুল হান্নান, আবদুল মতিন গাজী, জাকির সরকার, বিল্লাল মেম্বার, তাজুল ইসলাম সরকার, মাসুম সরকার প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর