সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০২:৩০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০২:৩০:৩৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে এই সফর পেছানো হয়েছে বলে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর তাঁর ফেনী সফরে যাওয়ার কথা রয়েছে।
 

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু জানান, প্রধানমন্ত্রীর আগমনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে বর্তমান রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তাঁর সফর স্থগিত করা হয়েছে। ১ অক্টোবর তিনি ফেনী সফরে এসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করবেন। এটি বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা সমস্যার নিরসন হবে।
 

বর্তমানে পরশুরাম-সুবা বাজার সড়কের মুহুরী নদীর তীরে মাটি সমতল করে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক তৈরির কাজ চলছে। গত শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নির্মাণাধীন পথসভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে। আকাশপথে সফরের বিষয়টি বিবেচনায় রেখে এলজিইডির তত্ত্বাবধানে পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ফেনী-পরশুরাম সড়ক মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে।
 

পরশুরাম ছাড়াও নানার বাড়ি ফুলগাজীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন ও বৃক্ষরোপণ, সোলার প্যানেল, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ। এ ছাড়া ইমাম ও পুরোহিতদের প্রণোদনা, দুস্থ ও ক্যানসার আক্রান্তদের আর্থিক সাহায্য এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবেন তিনি। একই দিন তিনি ফুলগাজীতে তাঁর নানার বাড়িতে যাবেন এবং প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করবেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর