বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম রমজানের আগে বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী ক্রসফায়ার বিতর্কের পর আইজিপি পদে পরিবর্তনের আলোচনা মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী ইরান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ১২:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ১২:৪০:৫৪ অপরাহ্ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক শ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করছেন।
 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাঁরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পরে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়।
 

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ওই সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে মিছিলে সরাসরি অংশ নেওয়া মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের