রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী সেই যুবক ৭ দিনের রিমান্ডে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:০৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:০৪:৫৫ অপরাহ্ন
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া)।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির ৪টি শিল্পাঞ্চলের অন্তত ৪০টি কারখানায় একযোগে চিরুনি অভিযান চালিয়ে ১ হাজার ১৯৬ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। আটক হওয়া এসব কর্মীর মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
 

অভিবাসন বিভাগের ৭১৫ জন কর্মকর্তার সঙ্গে এই বিশেষ অভিযানে অংশ নেয় রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও দেশটির সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। দীর্ঘদিন ধরে চালানো গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ওই কারখানাগুলোতে একযোগে এই অভিযান চালানো হয়।
 

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিযানের সময় মোট ২ হাজার ১৫৯ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং পাসের শর্ত ভঙ্গের অভিযোগে ১ হাজার ১৯৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ৯৪৬ জন পুরুষ এবং ২৫০ জন নারী কর্মী রয়েছেন।
 

আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আটক সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য বর্তমানে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
 

শুধু বিদেশি কর্মীই নন, অবৈধ অভিবাসীদের কাজে রাখা এবং আশ্রয় দেওয়ার অপরাধে ৩৭ জন মালয়েশীয় নাগরিক ও নিয়োগকর্তাকেও তদন্তের স্বার্থে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনোভাবেই দেশের মাটিতে অবৈধদের বরদাশত করা হবে না। এ অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সব সময় বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা

স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা