বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা

সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৮:৫০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৮:৫০:১০ অপরাহ্ন
সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন তিনি।
 

গতকাল মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ সময় রাত ৯টায় নতুন অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন খলিলুর রহমান।
 

দায়িত্ব নেওয়ার পরপরই এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে নিজের বর্তমান অবস্থান স্পষ্ট করেন তিনি। খলিলুর রহমান বলেন, ‘আমি এখানে কোনো জাতীয় প্রাতিষ্ঠানিক প্রতিনিধি হিসেবে আসিনি। এটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আজ একজন উপস্থাপক (সভাপতি) হিসেবে আমার কাছে প্রশ্ন করুন।’
 

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলাদাভাবে কথা বলার আশ্বাস দিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যদি কোনো প্রাসঙ্গিক বিষয় থাকে, আমি তো এখনো পররাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের সঙ্গে আলাদাভাবে কথা বলব।’
 

জাতিসংঘের সঙ্গে নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে নবনির্বাচিত এই সভাপতি বলেন, ‘আমি মহাসচিবের (UN80) প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে যাব। আমি বিশ্বাস করি, আমি এই জায়গায় একজন পুরোনো মানুষ। আমি এই সংস্থাটিকে প্রতিনিধি (ডেলিগেট) হিসেবে দেখেছি, আবার কর্মী (স্টাফ মেম্বার) হিসেবেও দেখেছি।’
 

দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘সম্ভবত আমি বলব, আমি এই সংস্থাকে ৩৬০ ডিগ্রি কোণ থেকে প্রত্যক্ষ করেছি।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ

জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ