বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা

বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৮:২০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৮:২০:১০ অপরাহ্ন
বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাঘাইছড়ি পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি আফরোজা আক্তার ডেইজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মহিলা দলের যুগ্ম সম্পাদক নিশান ফানান্না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।

এ সময় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং মহিলা দলের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা মহিলা দলের নেতা-কর্মীদের দলীয় কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মহিলা দলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ

জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ