বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা

উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৮:১০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৮:১০:০৫ অপরাহ্ন
উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বারবার সংশোধন করে মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের শুরু থেকেই পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
 

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে শেষ না হওয়ার পেছনে একক কোনো কারণ দায়ী নয়। প্রকল্প প্রণয়নে দুর্বলতা, সম্ভাব্যতা যাচাইয়ে ঘাটতি, সঠিক ব্যয় নির্ধারণ না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত তদারকির অভাব—সব মিলিয়েই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।
 

এই সমস্যা নিয়ন্ত্রণে প্রকল্প অনুমোদনের আগেই সম্ভাব্যতা সমীক্ষা আরও নির্ভুল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদনের পর বাস্তবায়ন শুরুর প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
 

প্রধানমন্ত্রী আরও জানান, প্রকল্প গ্রহণ থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধনের বিদ্যমান নির্দেশনাগুলো যুগোপযোগী করা হচ্ছে। চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোতে ড্যাশবোর্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে তদারকি এবং ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।
 

নির্ধারিত সময়ে শেষ করতে না পারা প্রকল্পগুলোর ক্ষেত্রে বিলম্ব বা অতিরিক্ত ব্যয়ের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

প্রধানমন্ত্রী জানান, যেসব প্রকল্পের বাস্তব অগ্রগতি ৩০ শতাংশের নিচে, সেগুলোর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী এগুলোর পরিধি পরিবর্তন বা পুনর্বিন্যাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। একই সঙ্গে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত কর্মসূচির আওতায় গুচ্ছ প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
 

সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-জিপির (e-GP) পরিধি বাড়ানো এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫ হালনাগাদ করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ প্রকল্প পরিচালক নিয়োগ এবং তাঁদের দায়িত্বে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ

জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ