আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারেও প্রায় প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। সর্বশেষ গত রোববার (৬ সেপ্টেম্বর) সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা ওই দিন সকাল থেকেই কার্যকর হয়েছে। নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত বুধবারও (৯ সেপ্টেম্বর) বাজুসের নির্ধারণ করে দেওয়া এই দামেই সোনা বিক্রি হবে বাজারে।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।
দেশের বাজারে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
