বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১০:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১০:০১:২১ অপরাহ্ন
বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের গ্রামের বাড়ি মাদারীপুরে এখন তালা ঝুলছে। হামলার ঘটনা জানাজানি হওয়ার পর নিরাপত্তার আশঙ্কায় তাঁর মা ও বড় ভাইয়ের পরিবার আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই বাড়ির আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

মনিরুল মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাশীকান্দি এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছোট ছেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় থাকা অবস্থায় মনিরুল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ধুরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রায় দেড় বছর আগে দালাল চক্রের মাধ্যমে ২৮ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে তিনি ইতালিতে যান। বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের টাকা এখনো তিনি পুরোপুরি পরিশোধ করতে পারেননি। গ্রামে জরাজীর্ণ একটি দোচালা ঘরে তাঁর মা আলেয়া বেগম ও বড় ভাই বসবাস করতেন। কিন্তু ভেনিসের ওই ঘটনার পর বাড়ি ছেড়ে চলে গেছেন তাঁরা। তবে তাঁরা কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
 

বিদেশের মাটিতে দেশের একজন খ্যাতিমান অভিনেত্রীর ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত মনিরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, ‘এখনো বাড়িঘর করতে পারেনি, ঋণের বোঝা মাথার ওপর। টাকা-পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎভাই, এক পয়সাও আমাকে দেয় না। বিদেশে বসে এ দেশের মানসম্মান শেষ করে দিয়েছে। ওর বিচার হোক, আমরা ওর সঙ্গে নেই। এমন লোক থাকার চেয়ে না থাকাই ভালো। ওর মা, বোন, ভাই সবাই পালিয়েছে।’
 

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিরুলের বাড়ির আশপাশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়িঘরে হামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে এবং তিনি সব ধরনের সহযোগিতা করছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা

একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা