শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা

রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০১:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০১:১৫:৩৪ অপরাহ্ন
রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

রাজধানীকে সম্পূর্ণ লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরকার সরে আসায় ঢাকায় এখন কিছুটা লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, রাজধানীর বাসিন্দাদের এই কিছুটা সংকট মেনে নেওয়া উচিত। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের অন্যতম প্রধান কারণ হলো গ্যাস সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিং কমে আসবে বলে বিদ্যুৎ মন্ত্রণালয় আশা করছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়কার কথা উল্লেখ করে তিনি বলেন, তখনো দেশে লোডশেডিং ছিল, কিন্তু ঢাকায় তা দেওয়া হয়নি। ঢাকার মানুষের ‘ভয়েস’ বা আওয়াজ বেশি এবং সামাজিক পুঁজি বেশি হওয়ায় তাদের লোডশেডিং দেখতে হয়নি। ফলে তাদের মধ্যে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছে। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে। তবুও ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখা হবে’—এমন নীতি থেকে সরকার এখন সরে আসছে।
 

সংবাদ সম্মেলনে লোডশেডিংয়ের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ২০২৩ সালের জুন ও জুলাই মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে লোডশেডিংয়ের পরিমাণ কম ছিল। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুনে কমে ৭৪১ মেগাওয়াটে দাঁড়ায়। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে ৪৬০ মেগাওয়াট ছিল। তবে আগস্ট মাসে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন ছিল। ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ৩৬০ মেগাওয়াট থাকলেও, গত আগস্টে তা বেড়ে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে দাঁড়ায়। আগস্ট মাসে কী ধরনের সংকট হয়েছিল, তা সবাই জানেন উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের সংকটটি কেটে গেলেই বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সংকট এতটা প্রকট থাকবে না।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার