মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৬:১৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৬:১৫:০৩ অপরাহ্ন
মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে
দেশের সরকারি-বেসরকারি পাঠাগার ও প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘মুজিব কর্নার’গুলোকে সংস্কারের মাধ্যমে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’-এ রূপান্তরের দাবি উঠেছে জাতীয় সংসদে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে সম্পূরক এক প্রশ্নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে এ দাবি জানান।
​সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, বিগত সরকারের আমলে একটি প্রকল্পের মাধ্যমে সোয়া ২২ কোটি টাকা ব্যয়ে এসব মুজিব কর্নার স্থাপিত হয়েছিল। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর এ-সংক্রান্ত নোটিশ বা শিরোনামগুলো সরিয়ে নেওয়া হলেও পাঠাগারগুলো সেখানেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তিনি জানান, পত্রিকার তথ্য অনুযায়ী এসব কর্নারে আটটি বইয়ের ৬৫ হাজার ৭০০ কপি দেওয়া হয়েছে, যার মধ্যে সাবেক রাষ্ট্রপতির প্রিয় খাবারসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে। এসব লাইব্রেরি বা কর্নারকে যদি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং জুলাই কর্নারে রূপান্তরিত করা হয়, তবে তা দেশের মানুষের জন্য সুদূরপ্রসারী কল্যাণের কাজ হতে পারে বলে তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চান।
 
​সংসদ সদস্যের এই প্রস্তাব ও প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশের পাবলিক লাইব্রেরিগুলো জেলা-উপজেলা পর্যায়ে এবং বেসরকারি পাঠাগারগুলো গ্রাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তিনি ওই সংসদ সদস্যকে এসব লাইব্রেরি বা পাঠাগারের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করে দপ্তরে লিখিতভাবে বা সংসদে সম্পূরক নোটিশের মাধ্যমে দেওয়ার অনুরোধ জানান। তালিকা পেলে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী সংসদকে আশ্বস্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা

একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা