সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে এটি পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এ ক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলো একই সঙ্গে অনুষ্ঠিত হবে।’ তিনি ব্যাখ্যা করে বলেন, একই উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকিগুলোতে অন্য ধাপে ভোট হলে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই পুরো উপজেলার সব কটি ইউনিয়নে একই দিনে ভোট সম্পন্ন করার চিন্তাভাবনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সচিব। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতিমধ্যে জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসেই তফসিল ঘোষণা করে আগামী নভেম্বর মাসে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনপ্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।

ডেস্ক রিপোর্ট