মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৫:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৫:৫৩:৪০ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 

গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি দেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে শিক্ষার ক্ষেত্রে কৌশলগত অগ্রাধিকার ও পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
 

সাক্ষাৎকালে ‘গুগল এডুকেশন’-এর সার্বিক কার্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, জেমিনাই (Gemini) একাডেমি ও ক্রোমবুকের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কীভাবে যৌথভাবে কাজ করা যায়, সে বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।‌
 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তনে কাজ করা হচ্ছে, যেখানে গুগলের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যবহার বৃদ্ধি করতে হলে শিক্ষকদেরও এ বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন ক্ষেত্রে জোর দিয়েছে। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কনটেন্ট ডেভেলপমেন্ট প্রভৃতি ক্ষেত্রেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম