রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বিতরণব্যবস্থার জরুরি উন্নয়নকাজের জন্য আজ রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাহাঙ্গীর হোসেন।
 

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন কালীগঞ্জ-ফুলতলা সড়কে বিদ্যুতের খুঁটি সরানোর অবকাঠামোগত কাজ পরিচালনা করা হবে। ফলে উল্লিখিত সময়ে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে—পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর।
 

তবে নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ সম্পন্ন হলে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা। বিদ্যুৎব্যবস্থার মানোন্নয়নে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০

ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০