রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১২:২৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১২:২৯:৩৩ পূর্বাহ্ন
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে পশ্চিম মুসলিম ব্লক এলাকাবাসীর উদ্যোগে আয়নামতি আজিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সমাজসেবক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার।

পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব এর সভাপতি 
মোঃ নুর আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং দাখিল মাদরাসার শিক্ষক মোঃ মালেক মাস্টার, মুসলিম ব্লক কেন্দ্রীয় বায়তুল আবরার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার, দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী এবং মুসলিম ব্লক ছাত্র ফোরামের সভাপতি 
মোঃ নেয়ামত উল্লাহ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সুশিক্ষায় উদ্বুদ্ধ করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, যুবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা