শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:২৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:২৬:২৫ পূর্বাহ্ন
বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার পিটস্টপ রেস্টুরেন্টে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
 

জানা গেছে, পাত্রীর নাম রাইসা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
 

অন্যদিকে বর ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। চাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন।
 

চাকসু ভিপির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করে শুভকামনা জানিয়েছেন অনেকে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক