শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৫:৩২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৫:৩২:১৫ অপরাহ্ন
মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় ৩ বছর বন্ধ থাকলেও থেমে নেই মানবপাচার। কখনও ভ্রমন ভিসায় কখনও কক্সবাজার থেকে নৌকাযোগে থাইল্যান্ড হয়ে পাচার করা হয় মালয়েশিয়ায়। তেমনই একজন পাচাররের শিকার নড়াইলের লরাগাতি উপজেলার অটোচালক জনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজের সন্ধ্যানে ঢাকায় এসে বিমানবন্দর এলাকায় এক দালালের সাথে পরিচয় হয়। ভালো কাজের প্রলোভনে নিয়ে যাওয়া হয় কক্সবাজারের টেকনাফে। এরপর মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে রাতের আধাঁরে জোর করে তোলা হয় নৌকায়। ১০ দিনের যাত্রায় উত্তাল সাগর পাড়ি দিয়ে পৌঁছায় থাইল্যান্ড। সেখানে দুর্গম এলাকার বন্দিশালায় অমানবিক নির্যাতনে দিন কাটে। হাতে পায়ে ধরেছে পচন, খাবারের অভাবে কঙ্কাল শরীরে নেই দাঁড়ানো শক্তি।

 

৪ মাস বন্দিশিবিরে আটক রেখে চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দাবি করা হয় মুক্তিপন। দিনমজুর পিতা মো ফুরকান টাকা দিতে না পারলে বাড়ে নির্যাতনের মাত্রা। এরপর সেখান থেকে আবারও অবৈধ উপায়ে মালয়েশিয়ায় নিয়ে ২ মাস আটকে চালানো হয় নিষ্ঠুর নির্যাতন। একই ভাবে পাচারের শিকার হয় মালয়েশিয়া যান চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার মো মোশাররফ হোসেন। মালয়েশিয়ার বন্দিশিবির থেকে টাকা দিয়ে একে একে সবাই মুক্তি পেলেও টাকা দিতে না পারায় মুক্তি মেলেনি হতদরিদ্র জনি ও মো মোশাররফ হোসেনের। এরপর আগস্টের ২৮ তারিখ সন্ধ্যায় মালয়েশিয়ার পেনাং রাজ্যের রিফিউজি ক্লিনিকের সামনে ফেলে রেখে যায় পাচারকারী চক্র। 

 

ক্লিনিক কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ করলে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দ্রুত ব্যবস্থা নেয়ার নিদেশ দেন। এরপর দূতাবাসের অথরাইজেশন লেটার দিয়ে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী মোশাররফ হোসেনের তত্ববোধানে রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে দূতাবাসের সার্বিক সহায়তায় চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন হতভাগা দুই বাংলাদেশি। 

 

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত ব্যবহার করে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রগুলো দীর্ঘদিন ধরে সক্রিয়। দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি পথ ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশ করানো হয়।

সচেতনতার অভাবে গ্রামীণ অঞ্চলের অনেক মানুষ সঠিক তথ্য না জেনে দালালদের প্রলোভনে পড়ে সর্বস্ব হারিয়ে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। অন্যদিকে ভিটেমাটি বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে টাকা দেওয়ার পর স্বজনের খোঁজ না পেয়ে পরিবারগুলো চরম অর্থনৈতিক ও মানসিক সংকটে দিন কাটায়। নিঃস্ব হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

 

অন্যদিকে সীমান্ত দুই পাশের প্রভাবশালী ও স্থানীয় পাচারকারী সিন্ডিকেটগুলো আইনের ফাঁক গলে বহাল তবিয়তে তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই সংকট নিরসনে প্রয়োজন কঠোর সীমান্ত পাহারা, দালাল চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং তৃণমূল পর্যায়ে সঠিক অভিবাসন প্রক্রিয়া নিয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। 




 

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা