শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১০:২২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১০:২২:৪২ পূর্বাহ্ন
ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুটি তেলবাহী ট্যাংকারে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনী এই হামলা চালায়।
 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলমান সংঘাত শুরুর পর এবারই প্রথমবারের মতো ইরানি কোনো জাহাজে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে কেবল ইরানের তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়া হতো।

 

মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী ওই জাহাজে হামলা চালানো হয়েছে। এর অর্থ হলো, ইরান যদি এখন থেকে কোনো ট্যাংকারে হামলা চালায়, তবে পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের ট্যাংকারকেই লক্ষ্যবস্তু করবে মার্কিন বাহিনী।

 

এক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, আক্রান্ত ট্যাংকার দুটি ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় সেগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা সরাসরি ট্যাংকারগুলোর ইঞ্জিনকক্ষে আঘাত হানে।
 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত কয়েক দিনে ইরান যেসব মার্কিন ট্যাংকার ও সেনাসদস্যদের ওপর হামলা চালিয়েছে, মূলত তার প্রতিশোধ হিসেবেই গতকাল রাতে তাদের ট্যাংকারে এই হামলা চালানো হয়েছে।

 

এ ছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন করে গড়ে তুলতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্র একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাংকারে এই হামলা সেই পরিকল্পনারই একটি অংশ। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার রাতে ইরানে প্রায় ১০০টি হামলা চালানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা