শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:২১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:২১:২৩ অপরাহ্ন
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শিক্ষকরা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারা নবনিযুক্ত ট্রেজারারকে অভিনন্দন জানান। 

গত ৩০ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

গত ২৭ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভ্যন্তরীণ শিক্ষকবৃন্দের মধ্য থেকে প্রথম ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

দীর্ঘ ৩০ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় যুক্ত থাকা প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিবহণ প্রশাসক, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সহকারী প্রক্টরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উপাচার্য ও ট্রেজারার শূন্য অবস্থায় প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। 

তাঁর ২০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে তাঁর তত্ত্বাবধানে দুইজন পিএইচডি ও দুইজন এমফিল গবেষণারত রয়েছেন। এছাড়া তাঁর তত্ত্বাবধানে ২০টির বেশি এমএ থিসিস সম্পন্ন হয়েছে। 

অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. তানজিল হোসেন, ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদ, কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিব উল মাওলা (মাওলা প্রিন্স) এবং সংগীত বিভাগের প্রফেসর ও পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা