মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১২:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১২:২১:১৭ অপরাহ্ন
ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম

সকালে ঘুম থেকে উঠে কিংবা বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করতে আমরা কমবেশি সবাই ফেসওয়াশ ব্যবহার করি। আবার অনেকের রূপচর্চা বা স্কিনকেয়ার রুটিনে ফেস ক্লিনজারও থাকে। কিন্তু ফেসওয়াশ আর ক্লিনজার কি একই জিনিস? দুটির কাজই মুখ পরিষ্কার করা হলেও ফর্মুলা ও কাজের ধরনে এদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। ত্বকের ধরন না বুঝে ভুল পণ্য ব্যবহার করলে শুষ্কতা, টানটান ভাব কিংবা অস্বস্তি তৈরি হতে পারে।
 

জেনে নেওয়া যাক, ফেসওয়াশ ও ক্লিনজারের মধ্যে পার্থক্য কী এবং আপনার ত্বকের জন্য কোনটি বেশি মানানসই।

 

ফেসওয়াশ সাধারণত পানি বা জেলভিত্তিক ফর্মুলায় তৈরি হয়। অনেক ফেসওয়াশে ফোম বা ফেনা তৈরি হয়, যা ত্বকের অতিরিক্ত তেল, ঘাম ও জমে থাকা ময়লা পরিষ্কার করতে কার্যকর। বিশেষ করে তৈলাক্ত, মিশ্র ও ব্রণপ্রবণ ত্বকের জন্য ফেসওয়াশ ভালো কাজ করে। যাঁদের মুখ ধোয়ার কিছুক্ষণ পরই ত্বক আঠালো বা অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, তাঁরা মৃদু ক্লিনজিং ফেসওয়াশ বেছে নিতে পারেন। তবে খুব শক্তিশালী ‘ডিপ ক্লিনজিং’ পণ্য বেশি ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে গিয়ে শুষ্কতা বা জ্বালাপোড়া হতে পারে।

 

ফেস ক্লিনজার সাধারণত ক্রিম, মিল্ক, অয়েল বা বাম (Balm) ধরনের ফর্মুলায় পাওয়া যায়। এগুলো ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শুষ্ক, সংবেদনশীল কিংবা বয়সের ছাপ পড়তে শুরু করেছে—এমন ত্বকের ক্ষেত্রে মৃদু ক্লিনজার বেশ আরামদায়ক। বিশেষ করে মুখ ধোয়ার পর যদি ত্বক টানটান বা শুষ্ক লাগে, তাহলে ফেসওয়াশের বদলে ক্লিনজার ব্যবহার করা যেতে পারে।

 

প্রয়োজন অনুযায়ী ফেস ক্লিনজার ও ফেসওয়াশ একসঙ্গেও ব্যবহার করা যায়, যাকে বলা হয় ‘ডাবল ক্লিনজিং’। এই পদ্ধতিতে প্রথম ধাপে অয়েল ক্লিনজার ব্যবহার করা হয়, যা মেকআপ, সানস্ক্রিন ও তেলজাতীয় ময়লা আলগা করতে সাহায্য করে। এরপর ত্বকের ধরন অনুযায়ী মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হয়। তবে প্রতিদিন সবার ডাবল ক্লিনজিংয়ের প্রয়োজন নেই। বিশেষ করে ত্বক শুষ্ক বা সংবেদনশীল হলে বারবার পরিষ্কার করা ক্ষতিকর হতে পারে। ভারী মেকআপ বা দীর্ঘক্ষণ সানস্ক্রিন মেখে থাকলে এই পদ্ধতি বেশি উপকারী।

 

  • তৈলাক্ত ত্বক: অতিরিক্ত তেল পরিষ্কারের জন্য গ্রিন টি বা ভিটামিন সি-যুক্ত মৃদু জেল বা ফোমিং ফেসওয়াশ বেছে নিতে পারেন।
     

  • শুষ্ক বা সংবেদনশীল ত্বক: ক্রিম বা মিল্কভিত্তিক মৃদু ক্লিনজার ব্যবহার করা উচিত। অ্যালকোহল বা অতিরিক্ত সুগন্ধিযুক্ত পণ্য এড়িয়ে চলাই ভালো।
     

  • মিশ্র ত্বক: প্রয়োজন অনুযায়ী দুই ধরনের পণ্যই ব্যবহার করা যেতে পারে। যেমন দিনের বেলা ফেসওয়াশ এবং রাতে ফেস ক্লিনজার।
     

পরিশেষে, শুধু মুখ পরিষ্কার করলেই ত্বকের যত্ন শেষ হয় না। ত্বকের ধরন অনুযায়ী সঠিক ও মৃদু পণ্য বেছে নেওয়া এবং অতিরিক্ত পরিষ্কার না করাই স্বাস্থ্যকর ত্বকের জন্য সবচেয়ে ভালো অভ্যাস।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড