শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১১:০০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১১:০০:০৬ পূর্বাহ্ন
জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে এক নতুন ও ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত দলটি আজ ৪৮ বছরে পদার্পণ করল।


চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি, শুরু হয় তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক নতুন অধ্যায়।
 

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলের ভেতরে-বাইরে আগ্রহ ও উদ্দীপনা তুঙ্গে।
 

সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী নিছক কোনো দলীয় আনুষ্ঠানিকতা নয়; বরং দীর্ঘ বিরোধী রাজনীতির পর ক্ষমতায় এসে নিজেদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের সক্ষমতা প্রদর্শনেরও এক বড় উপলক্ষ। একদিকে নেতা-কর্মীদের মধ্যে বিপুল বিজয়ের আনন্দ, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা—এই দুইয়ের সমন্বয়েই এবার উদযাপিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা