শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বিমানবন্দর এলাকায় স্বর্ণ ছিনতাই: কারাগারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৩০:২০ অপরাহ্ন
বিমানবন্দর এলাকায় স্বর্ণ ছিনতাই: কারাগারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। আগামীকাল মঙ্গলবার তাঁদের জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।
 

কারাগারে যাওয়া ওই দুই নেতা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আবদুর রউফ। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গতকাল ৩০ আগস্ট আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 

আজ এক দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, এক দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়াসহ তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবদুল রহমান জামিন শুনানির আবেদন করলে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী বড় ভাই কাউসার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে মামলার বাদী মো. সুমন ও তাঁর বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর থেকে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ওই স্বর্ণালংকার গ্রহণ করেন। পরে একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামলে আসামিরা তাঁদের ঘিরে ধরেন।
 

এ সময় আসামিরা সুমন ও রোহানকে ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের কাছে বোমা রয়েছে’—এমন অভিযোগ তুলে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান আসামিরা। আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।
 

এ ঘটনায় গত ২৯ আগস্ট মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে শান্ত ও রউফকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে এই দুজন ছাড়াও বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা