শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

জুভেন্টাসকে ফিরিয়ে বার্সেলোনায় ১৬ বছরের জার্মান ডিফেন্ডার

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৬:২০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৬:২০:১৪ অপরাহ্ন
জুভেন্টাসকে ফিরিয়ে বার্সেলোনায় ১৬ বছরের জার্মান ডিফেন্ডার

ভবিষ্যতের কথা ভেবে ১৬ বছর বয়সী জার্মান সেন্টার-ব্যাক মিকেল বাজাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এই তরুণ ফুটবলারের সঙ্গে কাতালান ক্লাবটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ।

 

জানা গেছে, আগামী মঙ্গলবার মেডিকেল পরীক্ষা শেষে বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করার কথা রয়েছে বাজের। সবকিছু ঠিক থাকলে ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন এই তরুণ।

 

তবে চুক্তি হলেও এখনই বার্সেলোনার মূল দলের দরজা খুলছে না বাজের জন্য। ক্লাবের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে তিনি বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল ও বার্সা আতলেতিকের (বি দল) হয়ে খেলবেন। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ধীরে ধীরে মূল দলের জন্য বিবেচিত হবেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।

 

বাজাকে বার্সেলোনায় আনার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দলটির জার্মান কোচ হান্সি ফ্লিক। জানা গেছে, জার্মান যুব দলের হয়ে খেলার সময় থেকেই এই তরুণের ওপর নজর ছিল তাঁর। পরে বাজাকে দলে ভেড়াতে ক্লাব কর্তৃপক্ষকে তিনিই আগ্রহী করে তোলেন।
 

উল্লেখ্য, বার্সেলোনায় আসার আগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের একটি বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাজা। জুভেন্টাসকে প্রত্যাখ্যান করেই বার্সেলোনাকে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন এই তরুণ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা