শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৫:২০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৫:২০:৪২ অপরাহ্ন
বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি

মো. আব্দুজ জাহের . বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে পাহাড়ধসে একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, ঘটনার তিন দিন পর আজ সোমবার উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেওয়া হলেও কেউ ঘটনাস্থল পরিদর্শনে যাননি। তবে ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি।

 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ইত্তুকমুয়া চাকমা জানান, শুক্রবার রাতে হঠাৎ পাহাড়ধসের ঘটনায় তাঁদের বসতবাড়ি বিধ্বস্ত হয়। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়েন।
 

পাহাড়ধসের খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইজ উদ্দিন সাজুর তত্ত্বাবধানে নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাঁদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে আরও কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান।
 

ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মো. আজগর আলী, মারিশ্যা ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম এবং ইউনিয়ন বিএনপির সদস্য নীতিশংকর চাকমা।

 

পরিবার সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঘটনার তিন দিন পর আজ সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
 

তবে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পাহাড়ধসের এত বড় ঘটনার পরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যাননি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা