শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫৬:১৩ পূর্বাহ্ন
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার

নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা হিমালয় অঞ্চল। এই প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে নেপাল পর্যটন বোর্ড।

 

চীনের তিব্বত অংশেও এই বন্যার ব্যাপক প্রভাব পড়েছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে সরকারি হিসাবে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন। নেপাল ও তিব্বত—উভয় প্রান্তেই নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল অবিরাম কাজ করে যাচ্ছে।

 

স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যার পানির তোড়ে সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো উদ্ধারকর্মীদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কাদামাটি, ধ্বংসস্তূপ ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে প্রতিনিয়ত বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যেও দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের নিখোঁজ কর্মীদের সন্ধানের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

বন্যার পর সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিকভাবে একটি নতুন হ্রদ তৈরি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছিল। হ্রদটির পানি উপচে পড়লে নতুন করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে উদ্বেগ ছিল। তবে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই হ্রদের পানির স্তর কমতে শুরু করেছে, ফলে নতুন করে বন্যার শঙ্কা আপাতত কিছুটা কমেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা