শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:২৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:২৫:২১ পূর্বাহ্ন
নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস

নেপাল-তিব্বত সীমান্তে প্রলয়ংকরী আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা হিসেবে ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে রেডক্রস। সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) গতকাল বৃহস্পতিবার এই জরুরি আবেদন জানায়।
 

সংস্থাটি এর আগে তাৎক্ষণিক জীবনরক্ষাকারী কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ সুইস ফ্রাঁ ছাড় করেছে বলে সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

 

আইএফআরসি জানিয়েছে, আগামী দুই বছর এই তহবিল ব্যবহার করে প্রথমে জরুরি দুর্যোগ মোকাবিলা এবং পরে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেওয়া হবে।
 

আইএফআরসির মহাসচিব জগন চাপাগাঁই এক বিবৃতিতে বলেন, ‘দুর্যোগের ভয়াবহতার চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আমরা জানি, পুরো গ্রাম পানির স্রোতে ভেসে গেছে। আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে মানুষের প্রয়োজন আরও বাড়বে।’ যাঁরা ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়েছেন, তাঁদের ঘুরে দাঁড়াতে ও নতুন করে জীবন গড়তে দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

 

গত বুধবার প্রবল বেগে নেমে আসা বরফশীতল পানি ও কাদার স্রোত অনেকটা সুনামির ঢেউয়ের মতো আঘাত হানে। এতে কাদামাটির স্রোতে জনপদ তলিয়ে যায়, ঘরবাড়ি ভেসে যায় এবং সেতু ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আইএফআরসি জানিয়েছে, প্রাথমিক হিসাবে প্রায় ৯৩ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।
 

সংস্থাটি আরও জানায়, দুর্গত এলাকাগুলো প্রত্যন্ত হওয়ায় এবং সেখানকার যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

 

রেডক্রসের এই তহবিল নেপাল রেডক্রসের স্থানীয় দলগুলোর কার্যক্রমে সহায়তা করবে। এর আওতায় আশ্রয়, নগদ সহায়তা, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা থাকবে।
 

আইএফআরসি জানিয়েছে, নেপাল রেডক্রসের (এনআরসি) দলগুলো ইতিমধ্যে দুর্গতদের খাবার, পানি এবং ত্রাণসামগ্রী সরবরাহ করছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, স্ট্রেচার ও মরদেহ বহনের ব্যাগ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা