শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

লোডশেডিংয়ে অন্ধকারে ঘরে ঢোকার পথে সাপের কামড়, বৃদ্ধার মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৮:৫৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৮:৫৯:৫০ অপরাহ্ন
লোডশেডিংয়ে অন্ধকারে ঘরে ঢোকার পথে সাপের কামড়, বৃদ্ধার মৃত্যু এআই নির্মিত প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের সোনা মিয়ার স্ত্রী।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পোশাকের মা নিজ বসতঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় (লোডশেডিং)। পরে অন্ধকারে তিনি বারান্দা থেকে ঘরে ঢোকার পথে একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন।

 

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম জোবায়ের সাপের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা