শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৬:১৭ অপরাহ্ন
জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাসেল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ (মাস্টার)। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমদ।
 

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা যুবায়ের আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান ও সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, শফিকুল ইসলাম ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আহমদ শফী এবং উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল মালেক প্রমুখ।
 

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা