শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:১৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:১৮:৩৬ পূর্বাহ্ন
ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে প্রায়ই ওঠানামা করছে সোনার দাম। সর্বশেষ দাম সমন্বয়ের পর আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
 

এর আগে গত শনিবার (২২ আগস্ট) সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার (তেজাবি সোনা) দাম বাড়ার কারণেই নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

বাজুসের নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী, আজ দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা , সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
 

বাজুস এক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, সোনার অলংকার পরিবর্তন (এক্সচেঞ্জ) ও কেনার (পারচেজ) ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

 

গত শনিবারের আগে সর্বশেষ ২০ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
 

সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১০৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা