শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:০০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:০০:৩১ পূর্বাহ্ন
লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরীকে (সৎমেয়ে) ধর্ষণের দায়ে সৎবাবা মো. আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 

গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা আরিফুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকে ওই কিশোরী সৎবাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করে আসছিল। কিশোরীর মা বাড়ির বাইরে থাকার সুযোগে সৎবাবা আরিফুল তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে বিষয়টি কিশোরী তার মাকে জানালে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।

 

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
 

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, ‘আদালতের এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার ন্যায়বিচার পেয়েছে। এ রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা