শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০১:৪৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০১:৪৮:৩২ পূর্বাহ্ন
জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। সাবেক আহ্বায়ক শাকিল আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করার পর শনিবার (২২ আগস্ট) রাতে কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
 
এর আগে, নিজ দলের দুই নেতাকে প্রকাশ্যে মারধর, হুমকি প্রদান এবং বিজয়-২৪ হলের সিট দখলের মতো গুরুতর অভিযোগে সদ্য সাবেক আহ্বায়ক শাকিল আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। গত ২১ আগস্ট ভুক্তভোগী দুই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে তা গণমাধ্যমে প্রকাশ পায়। মূলত এই ঘটনার জের ধরেই কেন্দ্রীয় ছাত্রদল নেতৃত্ব পরিবর্তনের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়।
 
নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ গত বছরের (২০২৫) ২২ ফেব্রুয়ারি অনুমোদিত ৩৭ সদস্যের জাবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
 
শী র্ষ পদে আকস্মিক এই পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কোন্দল ও বিতর্কের পর নতুন এই নেতৃত্বের অধীনে জাবিপ্রবি ছাত্রদল কীভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজায় এবং ক্যাম্পাসের রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনে, এখন সেদিকেই নজর সবার।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা