শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১১:২৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১১:২৪:০৩ অপরাহ্ন
সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা
মো সামিউল হাসান স্বাধীন, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নতুন করে বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়জুড়ে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে। গতকাল মধ্যরাতের পর থেকে বিকাল পর্যন্ত চলমান সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হন। সংঘর্ষ চলাকালে এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের পকেট গেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাষা শহীদ আব্দুস সালাম হল এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে; কঠোরভাবে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করার পর হলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বর্তমানে পুরো ক্যাম্পাসজুড়ে প্রক্টরিয়াল বডি সার্বক্ষণিক টহল দিচ্ছে।

​এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ নজরদারি অব্যাহত থাকবে।”

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা