শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৯:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৯:৩২:২৩ অপরাহ্ন
নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

সত্যম চক্রবর্তী দিব্য, নেত্রকোণা: যুবসমাজের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন সম্পর্কে ধারণা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের ‘যুব ভবন’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় করণীয়, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যের সঙ্গে পরিবেশের সম্পর্ক তুলে ধরেন। এ ছাড়া বনভূমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 

সভায় নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন পরিবেশ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেলার ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল অফিসার উজ্জ্বল কুবি, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, এআরএফবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান এবং নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

 

আলোচনা সভা শেষে দুর্গাপুর, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলার তিনটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ বিতরণ করা হয়। পরে যুব ভবন প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা