শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময়

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৯:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৯:১১:২৮ অপরাহ্ন
দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময়

সত্যম চক্রবর্তী দিব্য, দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে মাদক, ইভ টিজিং (উত্ত্যক্তকরণ), জুয়া, চুরি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর থানার আয়োজনে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
 

সচেতনতামূলক এই সভায় শিক্ষার্থীদের অপরাধ থেকে দূরে থাকা, পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেওয়া এবং দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে নিজস্ব ভাবনা ও প্রত্যাশা তুলে ধরে বক্তব্য দেয় শিক্ষার্থী মাহির অপূর্ব বায়াত।

 

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, মানুষের ভেতরে নানা ধরনের সুপ্ত প্রতিভা থাকে। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। এ সময় তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বিখ্যাত বাণী স্মরণ করে বলেন, ‘স্বপ্ন সেটা নয়, যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি; স্বপ্ন হচ্ছে সেটাই, যা আমাদের ঘুমোতে দেয় না।’ তরুণ প্রজন্মকে এমন স্বপ্ন দেখার আহ্বান জানান তিনি, যা প্রতিনিয়ত নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায়।
 

মাদক ও জুয়ার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, এই বয়সে অপরাধে জড়ালে পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাই মেধা ও শক্তিকে সৃজনশীল ও ভালো কাজে লাগাতে হবে।

 

ইভ টিজিং ও অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, কোনো শিক্ষার্থী উত্ত্যক্তের শিকার হলে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে শিক্ষক, অভিভাবক ও পুলিশকে জানাতে হবে। অপরাধীর কোনো ছাড় নেই; অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী। যেকোনো মূল্যে তাকে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর আশ্বাস দেন তিনি।
 

সভা শেষে পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের দায়িত্বশীল, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা