শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ন
প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট

বরিশালের গৌরনদীতে এক সৌদি প্রবাসীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও মেয়ের গলায় রামদা ধরে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
 

ভুক্তভোগী নারীর স্বামী খোকন হালদার দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। তাঁর স্ত্রী জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ৫ থেকে ৬ জনের একদল সশস্ত্র লোক তাঁদের টিনশেড বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁর এবং আট বছর বয়সী মেয়ের গলায় রামদা ধরে জিম্মি করে। এ সময় তিনি চিৎকার করতে চাইলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দেয় এবং ঘরের আসবাব তছনছ করে।
 

প্রবাসীর স্ত্রী আরও জানান, একপর্যায়ে অস্ত্রধারীরা আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে তারা শিশুটিকে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি চাবি দিলে দুর্বৃত্তরা আলমারিতে থাকা ৪ ভরি সোনা, ৩ ভরি রুপা ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি।
 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘এ ঘটনায় থানায় একটি চুরির অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা